• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিউইয়র্কে আ’ লীগ নেতা গোলাপ’র ৯ বাড়ি: অনুসন্ধানে হাইকোর্টের নির্দেশ

প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৪১
আপডেট: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৪১

966258 6

নিউইয়র্কে আ’ লীগ নেতা গোলাপ’র ৯ বাড়ি: অনুসন্ধানে হাইকোর্টের নির্দেশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মো. আবদুস সোবহান মিয়ার (গোলাপ) ৯টি বাড়ি কেনার বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।

এর আগে গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মো. আবদুস সোবহান মিয়ার (গোলাপ) ৪০ লাখ ডলার ব্যয়ে ৯টি বাড়ি কেনার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে জনস্বার্থে এ রিট দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, এনবিআরের চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

তথ্য অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক ‘অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট’ বা ওসিসিআরপি তাদের ওয়েবসাইটে করা একটি প্রতিবেদন প্রকাশি করে। সেখানে উল্লেখ করা হয়, ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুস সোবহান মিয়া (গোলাপ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি কিনেছেন। বিষয়টি নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেননি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com