• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

সত্যিই বলিউডে অভিনয়ের বিষয়ে কথাবার্তা চলছে জায়েদের

প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১৩
আপডেট: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১৩

 

বাংলাদেশ শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান অভিনেতা কম নেতা হিসেবে দক্ষ বেশি। অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন সমালোচকরা। তাকে চিত্রনায়ক হিসেবে স্বীকৃতি দিতেও আপত্তি তাদের। ফলে নেট দুনিয়ায় নিয়মিত ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হন এ নায়ক। এসব নিয়ে কোনো প্রতিবাদ করেন না তিনি। তার মতে, অযোগ্যরাই ট্রল করেন।

তবে সুযোগ পেলেই সব সমালোচনার জবাব দিতে প্রতিজ্ঞাবদ্ধ জায়েদ। এবার হয়তো সেই সুযোগের দ্বারপ্রান্তে তিনি। শিগগিরিই বলিউডে অভিষেক হতে পারে তার।

এখন জায়েদ মুম্বাইতে অবস্থান করছেন। নিয়মিত বিভিন্ন মুহূর্তের ছবিও প্রকাশ করেছেন তিনি। অনেকে মজা করে বলছেন, নিশ্চয়ই বলিউডে অভিনয় করতে যাচ্ছেন বাংলার দাবাঙ!

সত্যিই বলিউডে অভিনয়ের বিষয়ে কথাবার্তা চলছে জায়েদের। সংবাদমাধ্যমকে তিনি জানান— ধামাকা আসছে। তবে এর বেশিকিছু বলতে চাইলেন না। বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু খোলাসা করবেন না বলেও জানালেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম