• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কিশোরগঞ্জের মিঠামইনে সুধী সমাবেশে স্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:২৪
আপডেট: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:২৪

96632563

কিশোরগঞ্জের মিঠামইনে সুধী সমাবেশে স্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের মিঠামইনে সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলাবার দুপুর ৩টার দিকে তিনি সমাবেশ স্থলে যোগ দেন।

এর আগে বেলা সাড়ে ১১টার সময় সেনানিবাস উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে দুপুরে প্রধানমন্ত্রী মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে যান। সেখানে দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেল ৩টায় আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন সরকার প্রধান।

এদিকে গতকাল সোমবার বিকেল থেকেই সুধী সমাবেশস্থলে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। সকাল থেকেই মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে মানুষের ঢল নামে। প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে কিশোরগঞ্জের ১৩ উপজেলাসহ আশপাশের সব জেলা থেকে এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। নৌকা, লঞ্চ, মোটরসাইকেল, বাস, পিকআপ, লেগুনাসহ বিভিন্ন যানবাহনে করে এখনো জনসভায় আসছেন অনেকে।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, আমাদের হাওরে প্রধানমন্ত্রীর এ সুধী সমাবেশ আজ লক্ষাধিক মানুষের সমাগম হবে। শুধু নেত্রীর কারণে সুধী সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। এখন কানায় কানায় পূর্ণ মাঠ। মাঠের বাইরেও অবস্থান করছে অনেকে। প্রধানমন্ত্রী পৌঁছালে আরও মানুষের সমাগম হবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের হাওরবাসীর আর কোনো চাওয়া নেই। হাওরের উন্নয়নে তিনি সব করে দিয়েছেন। তার জন্য আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আজীবন। প্রধানমন্ত্রী হাওরে আসছেন—এটাই আমাদের বড় পাওয়া।

রাষ্ট্রপতির ছোট ভাই মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হক নূরুর সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং রাষ্ট্রপতির পুত্র স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বক্তব্য দেবেন। সমাবেশ সঞ্চালনা করবেন রাষ্ট্রপতির ভাগ্নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার মিঠামইন সফর করেন। তখন আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী মিঠামইন সফরে আসছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com