• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

২০৯ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩ ৩:৫০
আপডেট: বুধবার, ১ মার্চ, ২০২৩ ৩:৫০

96323

২০৯ রানে অলআউট বাংলাদেশ

সুখকর হচ্ছে না চন্ডিকা হাথুরুসিংহের প্রত্যাবর্তন। দ্বিতীয় দফায় বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ২১০ রানের টার্গেট দিয়েছে তামিম ইকবালের দল। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ২০৯ রানে অলআউট হয় টাইগাররা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। মিরপুরের হোম অব ক্রিকেটে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। অন্যদিকে বিপরীত কম্বিনেশন তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলতে নামে ইংল্যান্ড। এ ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে ইংল্যান্ডের উইল জ্যাকসের।

ইতিবাচক শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। ক্রিস ওকস ও জোফরা আর্চারকে সাবলীলভাবে মোকাবিলা করে স্কোর বোর্ডে ৪ ওভারে ২৬ রান তোলেন তারা। কিন্তু পঞ্চম ওভারে আঘাত হানেন ক্রিস ওকস। এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন লিটন (৭)। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি ডানহাতি এই ব্যাটারের।

বোলিং আক্রমণে এসে গতির ঝড় তোলেন মার্ক উড। ক্রমেই গতি বাড়ানো বাঁহাতি এই পেসারের ডেলিভারির কোনো জবাব ছিল না তামিম ইকবালের কাছে। সরাসরি বোল্ড হওয়ার আগে ৩২ বলে ২৩ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

তামিম ইকবাল-লিটন দাসের বিদায়ের পর ভালো প্রতিরোধ গড়ে তুলে ছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। কিন্তু লেগ স্পিনার আদিল রশিদকে স্লগ সুইপ মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন মুশফিক। ভাঙে দুজনের ৪৪ রানের জুটি। ৩৪ বলে এক ছক্কায় ১৭ রান করেন ডানহাতি এই ব্যাটার।

এ ম্যাচে টপ অর্ডার থেকে মিডল অর্ডারে নেমে যেতে হয়েছে সাকিব আল হাসানকে। মুশফিকুর রহিম আউট হওয়ার পর পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন তিনি। ব্যক্তিগত ৮ রানে মঈন আলির বলে বোল্ড হন বিশ্বসেরা অলরাউন্ডার। চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

মুশফিক-সাকিবের দ্রুত বিদায়ে বাংলাদেশকে টানছিলেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। ১৬তম ওয়ানডেতে এসে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক করেন নাজমুল হোসেন শান্ত। দুজনের অর্ধশতক জুটিতে চ্যালেঞ্জিং স্কোরের পথে ছিল স্বাগতিকরা।

কিন্তু ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের পর আদিল রশিদের বলে আউট হন শান্ত। তার ব্যাট থেকে আসে ৫৮ রান। ভাঙে দুজনের ৫৩ রানের জুটি। সঙ্গী হারিয়ে ক্রিজে আর মন টেকেনি মাহমুদউল্লাহ (৩১)। মার্ক উডের বলে উইকেটের পেছনে জস বাটলারের হাতে ধরা বলেন ডানহাতি এই ব্যাটার।

দলের বিপদ আরও বাড়ান আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। ৯ রান করে ওয়ানডেতে উইল জ্যাকসের প্রথম শিকার হন আফিফ। জোফরা আর্চারের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ভারত সিরিজের নায়ক মিরাজ (৭)।

শেষ দিকে নবম উইকেটে জুটি তাসকিন আহমেদ আর তাইুজল ইসলাম ২৬টি মহামূল্যবান রান যোগ করেন। এতে ২০০ রানের কোটা পার করে বাংলাদেশ। তাসকিন ১৪ রানে আউট হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com