• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ৮:২৬
আপডেট: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ৮:২৬

966632568

শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে থানায় অভিযোগ

টাকা দিয়েও দীর্ঘদিন ধরে ফ্ল্যাটের চাবি না পেয়ে শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন এক ভুক্তভোগী।

জানা গেছে, ২০১৬ সালে মুম্বাইয়ের বাসিন্দা যশবন্ত শাহ’র ফ্ল্যাটের চাবি বুঝে পাওয়ার কথিা ছিল। তবে লম্বা সময় কেটে গেলেও এখনো পাচ্ছেন না ফ্ল্যাটের চাবি। বাধ্য হয়ে লখনউয়ের সুশান্ত গলফ সিটির পুলিশ স্টেশনে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন এই ভুক্তভোগী। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় মামলার আসামি মোট ৩ জন।

যশবন্তের অভিযোগ, ৮৬ লাখ টাকা দিয়ে তাদের সংস্থার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও ফ্ল্যাটের চাবি মেলেনি। তাই বিশ্বাসভঙ্গের অভিযোগে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছেন তিনি।

তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সংস্থার প্রধান মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখপত্নী গৌরী খান। তার দ্বারা প্রভাবিত হয়েই নাকি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে আগ্রহী হয়েছিলেন যশবন্ত। যশবন্তের দাবি, যেহেতু অন্দরসজ্জা শিল্পী গৌরী খান ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তাই এই বিশ্বাসভঙ্গের দায় বর্তায় তার ওপরেও। তাই শাহরুখপত্নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com