• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শনিবার ৪ মার্চ মহানগরের থানায় পদযাত্রা করবে বিএনপি

প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ১২:০৬
আপডেট: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ১২:০৬

bnp

শনিবার ৪ মার্চ মহানগরের থানায় পদযাত্রা করবে বিএনপি

চলমান গণ-আন্দোলনের যুগপৎ পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

শনিবার (৪ মার্চ) দেশব্যাপী সকল মহানগরের অন্তর্গত থানায় পদযাত্রা করবে দলটি। কেন্দ্রীয় নেতাদের সমন্বয় করে দায়িত্বও বন্টন করেছে দলটি।

এর আগে ২৫ ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীতে দেশব্যাপী সকল মহানগরের অন্তর্গত সকল থানায় পদযাত্রা সফল করে গ্যাস, বিদ্যূৎসহ নিত্যপণ্যের দাম কমানো, দমন নিপীড়ণ বন্ধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ গণতন্ত্র পুণরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে চলমান গণ-আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী জেলা পদযাত্রায় নেতৃত্ব প্রদানকারী কেন্দ্রীয় নেতৃবৃন্দও স্ব স্ব পদযাত্রা থেকে যুগপৎ আন্দোলনের পরবর্তী এই কর্মসূচি ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com