• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ষড়যন্ত্র পরিহার করে নির্বাচনের পথে আসুন: নানক

প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৯:৩৪
আপডেট: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৯:৩৪

9663250

ষড়যন্ত্র পরিহার করে নির্বাচনের পথে আসুন: নানক

ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপিকে নির্বাচন আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

নানক বলেন, নির্বাচন ছাড়া কোন সরকার উৎখাত করা যাবে না। নির্বাচনই হল একমাত্র ক্ষমতা বদলের একমাত্র পথ। কাজেই যতই ষড়যন্ত্র করেন, সব ষড়যন্ত্রকে নসাৎ করে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে।

শনিবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে টাউন হলে নগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকার বিরোধী আন্দোলনের বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরে জাহাঙ্গীর কবির নানক বলেন, যারা হ্যা-না ভোট করেছিল রাতের অন্ধাকারে। যারা নিজেরা ভোট করে নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছিল বিরোধীদলকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। সেই ওরা আমাদেরকে গণতন্ত্র শেখায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, আপনাকে বলতে চাই, এই বাংলাদেশে আপনারা বহু ষড়যন্ত্র করেছেন। লন্ডনে বসে থাকা কুলাঙ্গার তারেক জাতীয়-আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের পর আপনারা তারিখ ঘোষণা করেছিলেন। ১০ ডিসেম্বরের পরে এই বাংলাদেশ চলবে খালেদা জিয়া আর তারেক রহমানের কথায়। সেই ১০ তারিখ পার হয়ে গিয়েছি। দেশ চলছে শেখ হাসিনার নির্দেশে শেখ হাসিনার নেতৃত্বে বাংলার জনগণ রয়েছে।

সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, কাজেই মির্জা ফখরুল সাহেব, যে রাজনীতিতে ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্রের পথকে পরিহার করে পরিত্যাগ করে গণতন্ত্রের পথে আসুন, নির্বাচনের পথে আসুন। নির্বাচন ছাড়া কোন সরকার উৎখাত করা যাবে না। নির্বাচনই হল একমাত্র ক্ষমতা বদলের একমাত্র পথ। কাজেই যতই ষড়যন্ত্র করেন, সব ষড়যন্ত্রকে নসাৎ করে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে।

১৪ বছর আগের বাংলাদেশ আর বর্তমানের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র তুলে ধরে জাহাঙ্গীর কবির নানক বলেন, ১৪ বছর আগের বাংলাদেশ ছিল মুখ থুবড়ে পড়া বাংলাদেশ। এখন বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে।

তাই আগামী নির্বাচন অবধি নেতাকর্মীদের সকল পরিস্থিতির মুখে সংযমের পরিচয় দিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সাবেক মন্ত্রী নানক।

শান্তি সমাবেশ শেষে নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টাউন হল থেকে মোহাম্মদপুর বাসস্টান্ডের দিকে শেষ হয়।

শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মতিউর রহমান মিয়া চাঁন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, নগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, উপ দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল শেখ, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজিসহ স্থানীয় নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com