• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট

প্রকাশ: সোমবার, ২৮ মার্চ, ২০২২ ৭:৫৭
আপডেট: সোমবার, ২৮ মার্চ, ২০২২ ৭:৫৭

হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের পূর্বঘোষিত হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

এসময় হরতাল সমর্থনকারীরা বলেন- টিসিবির ট্রাকের পেছনে ছুটছে, মারামারি করছে। অথচ এই সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। হরতালের সমর্থনে আমাদের কর্মসূচি চলছে এবং চলবে।

সোমবার(২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে যায় বামপন্থি ছাত্র সংগঠনগুলোর এই জোট। এরপর রাস্তা বন্ধ করে সেখানে তারা অবস্থান নিয়ে মিছিল ও সমাবেশ করতে থাকে। এ সময় তারা হরতালের সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান দেয়।

জোটের নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের মধ্যে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। মানুষ বেঁচে থাকার লড়াইয়ে কীভাবে টিকে আছে? খেয়াল করলেই চোখে পড়বে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com