• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমরা জনগণের গণতন্ত্র চাই সবার জন্য উন্নয়ন চাই : নজরুল ইসলাম খান

প্রকাশ: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ৭:৫২
আপডেট: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ৭:৫২

আমরা জনগণের গণতন্ত্র চাই সবার জন্য উন্নয়ন চাই : নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা জনগণের গণতন্ত্র চাই। সবার জন্য উন্নয়ন চাই, গুটিকয়েক মানুষের উন্নয়ন চাই না। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনোদিন ভালো ভোট হবে না। ইউনিয়ন পরিষদের নির্বাচন ভালো হয় না, সংসদ নির্বাচন কী করে ভালো হবে? এখন বেগম পাড়া, সেকেন্ড হোম, গুলশান-৩ এসব নাম শুনতে হয়। আগে কোনোদিন শুনিনি।

রোববার (২ এপ্রিল) রাজধানীর পল্টনে একটি হোটেল আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এ ইফতারের আয়োজন করে।

নজরুল বলেন, আমরা চিন্তা করেছিলাম মানুষের বৈষম্য কমবে। বৈষম্যহীন সমাজের কথা বলেছিলাম, আর এদিকে বৈষম্য বাড়িয়ে দিলাম। তারপরও বলছি আমরা ভালো কাজ করেছি। এটা তো হতে পারে না।

তিনি আরও বলেন, যারাই আন্দোলন করছে তাদের বিরুদ্ধে সরকার মামলা করছে, গ্রেফতার করছে। এসব করে পার পাওয়া যায় না, এটি না বোঝাটাই নিয়তি।

রোজার পর আন্দোলন আরও জোরদার হবে এমন প্রত্যাশা করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্যায়ের বিরুদ্ধে রোজার মাসে শান্তিপূর্ণ আন্দোলন চলবে। গত চারমাসে ১৮ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে, তার বিচার চাই।

সরকারের সর্বোচ্চ ব্যক্তি নির্জলা মিথ্যা কথা বলেন বলে মন্তব্য করেন মান্না। নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেন তিনি।

আয়োজক সংগঠনের মহাসচিব মহিউদ্দিন ইকরামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ১২ দলীয় জোটের সমন্বয়ক ফরিদুজামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনডিপি’র মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।