• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বীর মুক্তিযোদ্ধা সন্তানের ইফতার বিতরণ

প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ২:৫৩
আপডেট: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ২:৫৩

96635874

বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বীর মুক্তিযোদ্ধা সন্তানের ইফতার বিতরণ

স্টাফ করেসপন্ডেট, ময়মনসিংহ :
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় পবিত্র মাহে রমজানে অসহায় হতদরিদ্র ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা
শাকিল উদ্দিন রাব্বি।

রবিবার (২ এপ্রিল) বিকেলে নগরীর আনন্দমোহন কলেজ রোড এলাকায় অসহায় হতদরিদ্র ও
পথযাত্রী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক মেধাবী ছাত্রনেতা ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাকিল উদ্দীন রাব্বির উদ্যোগে আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: এহতেশামুল আলম।

এছাড়াও অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল আউয়াল মিন্টু, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন।

966632587 1

ইফতার বিতরণ অনুষ্ঠানে এছাড়াও উপস্হিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম জাহাঙ্গীর, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুল ইসলাম রকিব, মহানগর আ’লীগ নেতা আরিফুল ইসলাম লিটন, মহানগর আ’লীগ প্লাবন চন্দ্র, সিদ্দিকুর রহমান ময়মনসিংহ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মুস্তাকুর রহমান মুস্তাক, স্বেচ্ছাসেবক লীগের উপ-আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সিদ্ধা, আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মীর তামিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তানজিন ফরাজি, ইয়াসিন আরাফাত ওসান, প্রচার সম্পাদক -এ কে রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম সানি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক -জাহিদুল ফেরদৌস জয়, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক -রাকিবুল হাসান রকি, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান হীরা, উপ-প্রচার সম্পাদক – জয়নাল আবেদীন,উপ আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সিদ্দা, সদস্য – সৈয়ব ইসলাম কনক, কবীর খান,জিহান মন্ডল, সিফাত
ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ এর যুগ্ম-আহবায়ক তাসিনুল ইসলাম তাসিন নাহিদ মজলিস সদস্য আফনান তাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার বিতরণ শেষে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত দেশ ও জাতির সমৃদ্ধি কামনাসহ দেশরত্ন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com