• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশকে বাঁচাতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিতে হবে: আমিনুল হক

প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ৩:৪৬
আপডেট: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ৩:৪৬

দেশকে বাঁচাতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিতে হবে: আমিনুল হক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ক্ষমতাসীন অবৈধ সরকারের কাছে দেশের কেউ নিরাপদ নয়। তাদের কাছে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার রক্ষা হবে না। তারা সবকিছুকে ধ্বংস করেছে। দেশকে এক নেতার, একদলীয় শাসনব্যবস্থায় নিতে তারা সবকিছুকে দলীকরণ করেছে। এ অবস্থায় দেশ ও জাতিকে বাঁচাতে সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিয়ে রাজপথে নেমে আসতে হবে বলেও তিনি জানান।

সোমবার ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন বিমানবন্দর থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আমিনুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান মাফিয়া সরকারের হাত থেকে দেশকে রক্ষায় আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য এ ডাক দেননি, দেশের মানুষের অধিকার, তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য সবাইকে ঐকবদ্ধভাবে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। সেই আন্দোলনকে সফল করতে যার যে অবস্থান রয়েছে সেখান থেকে কাজ করতে হবে।

বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান, আলী আকবর আলী, আফাজ উদ্দিন আফাজ, আহসান হাবীব মোল্লা, আলাউদ্দিন সরকার টিপুসহ বিমানবন্দর থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com