• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শশীভূষণ বাজার মনিটরিং করতে মাঠে নেমেছে থানা পুলিশ

প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ১০:৪৮
আপডেট: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ১০:৪৮

শশীভূষণ বাজার মনিটরিং করতে মাঠে নেমেছে থানা পুলিশ

কামরুজ্জামান শাহীন,ভোলা॥
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি ও অরাজকতা ঠেকাতে বাজার মনিটরিং করতে মাঠে নেমেছে শশীভূষণ থানা পুলিশ।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে শশীভূষণ থানা ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী নেতৃত্বে অফিসার ও ফোর্স নিয়ে শশীভূষণ বাজারের বিভিন্ন পাইকারী ও খুচরা দোকানে দোকানে গিয়ে বাজার মনিটরিং করেন। এসময় তার সাথে ছিলেন ১১ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম পন্ডিত।
বাজার মনিটরিং কালে ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী দ্রব্যমূল্যের তালিকা টাঙানোসহ বেশী দামে পণ্য বিক্রি না করতে বিক্রেতাদের অনুরোধ করেন।
তিনি বলেন, প্রতিবছর রমজান মাসকে টার্গেট করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে থাকে। সেটি নিয়ন্ত্রণ করতে জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা নিয়মিতভাবে বাজারগুলো মনিটরিং করছি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার যাতে অস্থিতিশীল হয়ে না ওঠে সেদিকে আমাদের নজরদারি রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com