• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

প্রায় অর্ধকোটি টাকার পরিত্যক্ত কাপড় কিনলেন ফারাজ করিম

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৩:৩০
আপডেট: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৩:৩০

96662358

প্রায় অর্ধকোটি টাকার পরিত্যক্ত কাপড় কিনলেন ফারাজ করিম

বঙ্গবাজারে আগুনে ভস্মীভূত ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ভেজা ও পরিত্যক্ত কাপড় কেনা শুরু করেছেন বিশিষ্ট সমাজ সেবক ফারাজ করিম চৌধুরী। প্রথম ধাপে প্রায় অর্ধ কোটি টাকার এসব পণ্য কিনেছেন তিনি।

জানা গেছে, বঙ্গবাজারের যে কাপড়গুলো পরিত্যক্ত হওয়ার কারণে বিক্রি করা সম্ভব না সেই কাপড়গুলোই কিনছেন তিনি।

পরে গুলশানে ‘অস্থায়ী বঙ্গবাজার’ নামে একটি স্টল করে কাপড়গুলো সেখানে বিক্রি করে প্রাপ্ত টাকা পুনরায় অন্যান্য ক্ষতিগ্রস্তদের নিকট হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে তাঁর। যাতে করে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা আবারো তাদের ব্যবসা শুরু করতে পারেন।

এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন, এই মুহূর্তে দুইভাবে মানুষকে সহযোগিতা করতে হবে। শুধু কাউকে ৫ হাজার বা ১০ হাজার টাকা দিলে কিছুই হবে না। এরা কেউ কারো দান গ্রহণ করার মতো মানুষ না৷ দান গ্রহণ করার ব্যাপারে কাউকে আমি ছোট করতে চাই না। তারা ব্যবসায়ী, তারা নিজেদের আত্মসম্মান নিয়ে ব্যবসা করেন। তাদের যতটুকু সম্ভব ব্যবসায়িকভাবে সহযোগিতা করতে হবে। এজন্য প্রথম ধাপে আমি তাদের কাছ থেকে লাভ দিয়ে পণ্য কিনে নিয়ে পরবর্তীতে আমি নিজে একজন দোকানদার হয়ে গুলশানে এগুলো বিক্রি করবো। এর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পুনরায় সেসব ব্যবসায়ীদের কাছ থেকে আরো পণ্য কিনবো, সেগুলো আবার গুলশানে এনে নামিদামি মানুষদের কাছে বিক্রি করে সেই টাকা অন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com