• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অগ্নিকাণ্ডের ঝুঁকিতে বেশিরভাগ মার্কেট, গাউসিয়ায় নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৩:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৩:৪৬

অগ্নিকাণ্ডের ঝুঁকিতে বেশিরভাগ মার্কেট, গাউসিয়ায় নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা

রাজধানী সুপার মার্কেট, গাউছিয়া মার্কেট, নিউমার্কেট, চকবাজার ও ঠাটারি বাজারের কয়েকটি মার্কেটসহ ঢাকার বেশিরভাগ মার্কেটে মারাত্মক অগ্নিকাণ্ডের ঝুঁকি আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফায়ার সার্ভিস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের একটি সমন্বিত দল গাউছিয়া মার্কেট পরিদর্শন করেন। এরপর পরিদর্শন দলের প্রধান ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঢাকা সদর জোন-১ এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, মার্কেটগুলো ফায়ার সার্ভিসের চাহিদা পূর্ণ করতে পারেনি। ঢাকার বেশিরভাগ মার্কেটই আমাদের চোখে ঝুঁকিপূর্ণ। গাউসিয়া মার্কেটের ছয়টি সিঁড়ি রয়েছে, কিন্তু সিঁড়িগুলো উন্মুক্ত নয়। দোকান বসার কারণে সবগুলোই অপ্রশস্ত হয়ে পড়েছে। কোনো দুর্ঘটনা ঘটলে এসব সিঁড়ি দিয়ে পর্যাপ্ত মানুষ নামতে পারবে না। বৈদ্যুতিক তার যেখানে-সেখানে ঝুলে রয়েছে।

তিনি আরও বলেন, এ মার্কেটে ৪৩০টি দোকান রয়েছে। মার্কেটের ওপরের তলাগুলোতে পাইকারি ব্যবসায়ীদের অফিস ও গুদাম। মার্কেটে ফায়ার এক্সটিংগুইশার আছে, এছাড়া যা যা থাকা দরকার তা নেই। ২০২০ সালে বেশ কিছু সুপারিশ দেওয়া হয়েছিল। কিছু বাস্তবায়ন হয়েছে। দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে কাজ করবে, সেজন্য পর্যাপ্ত পানির ব্যবস্থাও এখানে নেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com