• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

বিএনপির প্রতিনিধি সভা থেকে কুবি কর্মচারী আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৫:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৫:৪৬

 

যুবদল-বিএনপির কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল থেকে আটক হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কার্য সহকারী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে কুমিল্লা টাউন হল কনফারেন্স রুমে আয়োজিত যুবদল-বিএনপির কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল চলাকালে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, মাসুদ আলম বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট। এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার যুবদলের ইফতার মাহফিলে যোগ দেন তিনি।নেতাকর্মীদের আলোচনার এক পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার পর বিপত্তি ঘটে। পুলিশ প্রশ্ন তোলেন,তারেক বিদেশে পলাতক আসামী। ভিডিও কনফারেন্সে তারেকের এই ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিবেন সেটা পুলিশকে না জানিয়ে কেন তিনি ভিডিও কনফারেন্সে যোগ দিলেন। এর পর বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ বিএনপির অন্তত ২২ জন নেতাকর্মীকে আটক করে। আটককৃত ২২ জন বিএনপির নেতাকর্মীর মধ্যে একজন হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রকৌশন দপ্তরের কার্য সহকারী মাসুদ আলম। এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ।

এবিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, মঙ্গলবার (৪ এপ্রিল) টাউনহলে বিএনপির সমাবেশ ছিল। সেখানে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের কাজে বাধা দেয়। পরবর্তীতে তারা পুলিশের উপর হামলা করলে গ্রেফতার করা হয়। কুবি কর্মচারীর নামে আগে মামলা ছিলো না। নতুন করে মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. মহসিন বলেন, আমি এখন পর্যন্ত এবিষয়ে অবগত ছিলাম না। এখন যেহেতু জেনেছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করবো।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী এ বিষয়ে বলেন, মাসুদ আলমকে আটকের বিষয়ে আমরা পুলিশ প্রশাসন থেকে কোনো চিঠি পাইনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম