• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

খুলনার রূপসায় হত্যা মামলা তুলে নিতে বাদিকে হুমকি

প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ১:৩৫
আপডেট: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ১:৩৫

 

খুলনার রূপসা উপজেলার পাঁচানী গ্রামে ইসরাইল মোল্লা হত্যার আসামি ইনতাজ মোল্লার করা মামলা তুলে নিতে জীবননাশের হুমকি ও খুনের দায় বাদীর উপর চাপানোর প্রচেষ্টায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) বেলা ১২টায় রূপসা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের স্ত্রী খাদিজা পারভিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন নারী হয়ে স্বামী হত্যার বিচারের জন্য লড়াই করছি। এই লড়াই করতে গিয়ে প্রতিনিয়ত আতংকের মাঝে দিন কাটছে আমার। আসামিরা জামিনে মুক্তির পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে। আমাকে নানাভাবে হয়রানি এবং ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এ কারণে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা যেকোন মুহুর্তে আমার ও আমার পরিবারের সদস্যদের জান-মালের ক্ষতি করতে পারে। তাই হত্যা মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত উল্লিখিত আসামিদের জামিন বাতিলপূর্বক জেল-হাজতে আটক রাখার দাবি জানাচ্ছি। তা না হলে আসামিরা যে কোন সময় আমার স্বামীর মত আমাকে ও আমার পরিবারকে হত্যা করতে পারে বলে আশংকা করছি।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, গত ০৮ ফেব্রুয়ারী’২২ বিকাল আনুমানিক সাড়ে ৫টায় আমাাদের বাড়ির ভিতর প্রবেশ করে আমার সামনে ৪নং টিএসবি ইউনিয়ন পরিষদের ০৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও ইউপি মেম্বর ইনতাজ মোল্লা, তার ছেলে সোহাগ মোল্লা ও মারুফ মোল্লা পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে আমার স্বামী ইসরাইল মোল্লাকে নৃশংসভাবে হত্যা করে। এ ব্যাপারে আমি বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করি। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। মামলার আসামিরা গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

জবানবন্দীতে ইনতাজ মোল্লা আমার স্বামীকে মারপিটের কথা স্বীকার করে এবং ঘটনাস্থলে আমি উপস্থিত থাকায় সে আমাকে ধাওয়া করে বলেও উল্লেখ করে। পরবর্তীতে উক্ত ইনতাজ মোল্লা, সোহাগ মোল্লা ও মারুফ মোল্লা জামিনে মুক্তি পেয়ে আমার বাড়ির সামনে ফুলের মালা গলায় দিয়ে মোটরসাইকেল বহর নিয়ে উল্লাস করে। উক্ত তিন আসামিসহ অজ্ঞাত আরও ১০-১২ জন আমার বাড়িতে গিয়ে আমাকে মামলা তুলে নিতে বলে। তা না হলে আমাকে জানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এছাড়া ইনতাজ মোল্লাা আমাকে বিয়ের প্রস্তাবও দেয়।

গত ১৮ মার্চ উপজেলা প্রেস ক্লাবের এক নেতা যে নিজেও উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল পদে রয়েছেন খুনি ইনতাজ মোল্লার সাথে তার সখ্যতা থাকায় প্রকৃত সত্য আড়াল করে নিজেকে নির্দোষ দাবি করে উল্টো আমাকে ও আমার সন্তানদের খুনি আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করে।

তিনি গত ০১ এপ্রিল রূপসা থেকে প্রকাশিত রেজিস্ট্রিবিহীন একটি পত্রিকায় ওই সংবাদ সম্মেলনের বরাত দিয়ে প্রকাশিত সংবাদ সম্পুর্ণরুপে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন। এমনকি ওই সংবাদ প্রত্যাহারের দাবি করেন তিনি। অন্যথায় আইনী আশ্রয় গ্রহণ করবে বলে উল্লেখ করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম