• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

ঢাবি ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৬

প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ১:৪০
আপডেট: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ১:৪০

9666258740

ঢাবি ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ হামলায় ছাত্রদলের অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলম, ঢাবির এসএম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সিনিয়র সহসভাপতি আমান উল্লাহ আমান, এসএম হলের কর্মী কাফি ও জিয়া হলের কর্মী মাহমুদ।

তাদের মধ্যে মানসুরা আলম গুরুতর আহত হয়েছেন। তিনি দুই কানেই শুনতে পাচ্ছেন না। এ ছাড়া মেহেদী হাসানের মাথায় ১০টা সেলাই লেগেছে বলে জানা গেছে। আহতদের প্রথমে ঢামেক এবং পরে কাকরাইলের ইসলামিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়।

ছাত্রদলের অভিযোগ, ঢাবির কেন্দ্রীয় মাঠে ইফতারের পর ঢামেক বহির্বিভাগের সামনে চা খাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নির্দেশে এ হামলা করা হয়েছে বলে দাবি তাদের।

হামলার সঙ্গে ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ, সূর্যসেন হলের সাবেক সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান শাহিন, জসীম উদ্দিন হল ছাত্র সংসদের সাবেক এজিএস ইমাম হাসান, এমএম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল ও সমাজসেবা সম্পাদক আশিক আকাশ, মহসীন হলের মেহেদী জড়িত বলে অভিযোগ করেছে ছাত্রদল।

এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, আমাদের নেতাকর্মীরা ইফতার শেষে চা খাওয়ার সময় ছাত্রলীগ হামলা চালায়। হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, সৈকতের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের ওপর অতর্কিত হামলা করেছে। আমাদের হত্যার উদ্দেশ্য তারা হামলা করেছে। ছাত্রলীগ এখন আর ছাত্রসংগঠন নেই, ছাত্রলীগ এখন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে৷ এই হামলা সেটাই প্রমাণ করে। আমরা এর বিচার চাই।

তবে হামলার বিষয়টি অস্বীকার করে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের মিথিন নামের এক শিক্ষার্থী ইফতার শেষে মেডিকেলে চা খাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে তার বন্ধুরা মিলে তাদের প্রতিহত করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, এ ঘটনার আমি কিছু জানি না। অনেকে ফোন দিচ্ছে। লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com