• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় বিএনপির গণ-অনশন ২ এপ্রিল

প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২ ৮:৪৫
আপডেট: বুধবার, ৩০ মার্চ, ২০২২ ৮:৪৫

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় বিএনপির গণ-অনশন ২ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট

নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২ এপ্রিল (শনিবার) ঢাকায় গণ-অনশন করবে বিএনপি। বুধবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী ২ এপ্রিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করা হবে। গত এক মাসব্যাপী বিএনপির যে কর্মসূচি ছিল তারই অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হবে।

‘দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এটা উনারা নিয়মিত বলেন।

গত একমাস ধরে যে কর্মসূচি পালন করেছেন, তাতে সরকারের দিক থেকে কোনো পরিবর্তন দেখছেন কি না এমন প্রশ্নে- বিএনপি মহাসচিব বলেন, না সরকারের দিক থেকে কোনো পরিবর্তন নেই। মূলত নির্দলীয় সরকার ছাড়া এই সমস্যার কোনো সমাধান হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এর মধ্য দিয়েই সমস্যার সমাধান হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর বিএনপির নেতা আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহাতাব, আব্দুস সালাম, আমিনুল হক, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com