• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিল্প ও সাহিত্য

লক্ষ্যভেদী কিংবদন্তি : শহীদুল্লাহ ফরায়জী

প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ১১:৫৪
আপডেট: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ১১:৫৪

 

(ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে)

অস্তিত্ব জুড়ে যার
মানুষ কেবল মানুষ
যেন মানুষের গ্রন্থাগার,
সমগ্র জীবনের বিচারে
কোন অপচয় হয়নি তাঁর
বিশাল উজ্জ্বল তরবারি
মানব সভ্যতার।

প্রাণ শক্তির জ্বলন্ত আগুন
দেবদূত যেন মানবতার
অসমাপ্ত লড়াই সমাপ্তহীন অভিযান
যেন ইলিয়াডের মহাকাব্যিক
আত্মবিশ্বাসী হোমার।

স্বপ্ন দেখা, স্বপ্নের দাবি
মানুষের স্বপ্ন পূরণে
রণহুংকার বারবার,
সূর্যের নীচে কত আয়োজন
সব স্বপ্ন দখলে রাখার।

বীরের বীরত্ব কীর্তি অপার
মহত্তম মানুষ
মৃত্যুতেও ক্ষয় নেই যার।

[email protected]

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম