• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আগামী বোরো মৌসুমে সরকার কিনবে সাড়ে ১৬ লাখ টন ধান-চাল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৩:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৩:৩৮

আগামী বোরো মৌসুমে সরকার কিনবে সাড়ে ১৬ লাখ টন ধান-চাল

আগামী বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সরকার ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, সেদ্ধ চাল ৪৪ টাকা। এর মধ্যে চার লাখ টন ধান, ১২ লাখ ৫০ হাজার টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।