• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

চাঁদাবাজির অভিযোগে ডামুড্যা উপজেলা শ্রমিকলীগের সভাপতি গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৩:৫০
আপডেট: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৩:৫০

চাঁদাবাজির অভিযোগে ডামুড্যা উপজেলা শ্রমিকলীগের সভাপতি গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি ॥ সড়কে যানবাহন আটকে চাঁদাবাজির অভিযোগে ডামুড্যা উপজেলা শ্রমিকলীগের সভাপতি কালাম চৌকিদার কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি সিএনজি উদ্ধার করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। তিনি দীর্ঘদিন ধরে ডামুড্যা উপজেলায় অটোরিকশা, সিএনজি থেকে প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা তুলেন। এ ছাড়া নতুন কোনও গাড়ি চলাচল করলে তাকে ৫০ হাজার করে টাকা চাদাঁ দিতে হয়। টাকা না দিলে সে গাড়ি ধরে নিয়ে এসে তার লোকজন দিয়ে চালিয়ে টাকা উঠিয়ে নেয়।
বুধবার সকালে জুলফিকার আলী নামে এক ব্যক্তি ডামুড্যা থানায় একটি চাঁদাবাজির অভিযোগ করেন কালাম চৌকিদারের বিরুদ্ধে। তার ছেলে চট্টগ্রাম থেকে সিএনজি এনে চালালে, তার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে স্থানীয়দের সঙ্গে বসে ৫ হাজার টাকায় রফাদফা করে দেয়। তাদের সেই সিদ্ধান্ত তিনি অমান্য করে চাঁদার টাকা পুরোপুরি না পাওয়ায় তার সিএনজিটা জোর করে নিয়ে যায়। গাড়ি এনে অন্য চালক দিয়ে চালিয়ে ৫০ হাজার টাকা উশুল করবে বলে হুমকি দেয়। তার এই অভিযোগের প্রেক্ষাপটে শ্রমিকলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ।
তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে ডামুড্যায় মাদক বিক্রি, চোরাই অটোগাড়ি বিক্রি। এছাড়াও অন্যের জায়গা জমি দখল করে নিজের অফিস বানিয়েছে। এ ছাড়া ডামুড্যায় যত গাড়ি চুরি হয়, সেই চোরাই গাড়ির দরবার সে তার অফিসে বসে করে থাকে। তার বিরুদ্ধে এ পর্যন্ত ১১টি মামলা হয়েছে। এরমধ্যে ৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
শরীয়তপুর জেলা শ্রমিকলীগের সভাপতি আঃ ওয়াদুদ সরদার বলেন, আমাদের সংগঠনে কোনও চাঁদাবাজের জায়গা নেই। দোষী প্রমাণ হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
ডামুড্যা থানার ওসি শেখ শরীফুল আলম বলেন, কালাম চৌকিদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদার অভিযোগ আমাদের কাছে আসছে। ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়ার পর তাকে গ্রেফতার করি। এ ছাড়াও তার বিরুদ্ধে জোরপূর্বক জায়গায় দখল, মাদক বিক্রি, চোরাই গাড়ি বিক্রির অভিযোগ রয়েছে । জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হয়েছে। পরে হয়তো আরও বিস্তারিত জানা যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com