• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সুমন সম্পাদক শফি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৮:১০
আপডেট: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৮:১০

 

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সরকার জাবেদ আহমেদ সুমনকে সভাপতি ও শফিউদ্দিন শফিকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে টঙ্গী বাজারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিউদ্দিন শফির সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব মো. শওকত হোসেন সরকার।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সুরুজ আহমেদ, গাজীপুর মহানগর বিএনপির অন্যতম সদস্য মাহবুবুল আলম শুক্কুর, মো. আব্দুর রহিম খান কালা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজী সালাউদ্দিন, আসাদুজ্জামান নূর, খাদিজা আক্তার বীনা, মোহাম্মদ ইসমাইল হোসেন রানা, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল আলম মণ্ডল, সিনিয়র যুগ্ম আহবায়ক বেনোজির রহমান পিন্টু, নূর-ই মোস্তফা খানসহ টঙ্গী পূর্ব থানার অধীনস্থ ১০টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সরকার জাবেদ আহমেদ সুমনকে সভাপতি ও শফিউদ্দিন শফিকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট টঙ্গী পূর্ব থানা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম