• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হেফাজত নেতা-কর্মীদের মুক্তির সুপারিশ করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ১২:১৯
আপডেট: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ১২:১৯

96663258 11

হেফাজত নেতা-কর্মীদের মুক্তির সুপারিশ করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

কারাবন্দী হেফাজত নেতাদের মুক্তির জন্য সুপারিশ করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসলাম বিস্তারে কাজ করছে হেফাজত। এ দেশের ৯০ ভাগ মুসলমান। হেফাজতের কার্যকলাপ ইসলাম প্রচারে সহায়তা করছে, এজন্য আমরা তাদেরকে স্বাগত জানাই। তিনি বলেন, হেফাজতের পক্ষ থেকে আমাদেরকে কারাবন্দী নেতাদের একটি তালিকা দেয়া হয়েছে। তালিকার অনুযায়ী আমরা তাদের মুক্তির জন্য সুপারিশ করছি। অধিকাংশ নেতাকে ইতোমধ্যে মুক্তি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। হেফাজতের সাথে সরকারের সম্পর্ক কেমন জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের সাথে কারো বৈরি সম্পর্ক নেই।

নির্বাচনকে সামনে রেখে এই সফর কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াই। আমি এখানে এসেছি কবর জিয়ারত করার জন্য।

তিনি বলেন, সরকার কোনো নুরানি মাদরাসা বন্ধ করেনি, ভবিষ্যতেও করবে না। এই সরকার মাদরাসার শিক্ষাকে যুগোপযোগী করে তুলতে কাজ করছে। কওমি মাদরাসা একটি বোর্ডের আওতায় পরিচালিত হয়। সরকার এতে হস্তক্ষেপ করে না।

এর আগে মঙ্গলবার কারাবন্দী হেফাজত নেতাদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দেন সংগঠনটির আমির মুহিবুল্লাহ বাবুনগরী। এর পরই স্বরাষ্ট্রমন্ত্রী হাটহাজারী মাদরাসা সফর করলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদের উত্থানের পর সবাই বলেছিল কওমি মাদরাসা থেকে জঙ্গিরা আসে, কিন্তু আমরা বলেছিলাম, কওমি মাদরাসায় দ্বীনি শিক্ষা দেয়া হয়, এখান থেকে কোনোদিন জঙ্গি উত্থান হয় না।

জঙ্গিবাদ ঠেকাতে আলেম, মসজিদের ইমামসহ ধর্মীয় নেতারা সরকারকে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com