• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানে সরকার পতন: টুকু

প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ১২:৩৩
আপডেট: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ১২:৩৩

96663258740 2

তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানে সরকার পতন: টুকু

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে অভিযোগ করে জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে সেটি ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) নগরীর হোটেল টাইগার গার্ডেনে বিভাগীয় যুবদলের প্রতিনিধি সভা, ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। যুবদল সভাপতি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে আনতে এই সরকারকে পতন ঘটানো হবে।

তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে আবারও আন্দোলন হবে। তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা বিভাগীয় যুবদলের সহ-সভপতি নাজমুল হুদা চৌধুরী সাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, খুলনা বিভাগীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইবাদুল হক রুবায়েদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com