• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

না’গঞ্জে সওজের জায়গা দখলে করে ঈদবাজার : ৪০ লাখ টাকার চাঁদাবাজী

প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ৪:১৯
আপডেট: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ৪:১৯

না’গঞ্জে সওজের জায়গা দখলে করে ঈদবাজার : ৪০ লাখ টাকার চাঁদাবাজী

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের জায়গা রিপন নামে এক চাঁদাবাজ অবৈধ ভাবে দখল করে তৈরি করেছে সৌদি বাংলা ঈদ বাজার। এই ঈদ বাজারের নামে ভাড়ার কথা বলে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই চাঁদাবাজ রিপন।
সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকার সৌদি বাংলা মার্কেটের সামনের সরকারি জায়াগ দখল করে তৈরি হয়েছে এ সৌদি বাংলা ঈদ বাজার।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে মেলা ঘুরে বিভিন্ন দোকানদাররা জানিায়েছে, প্রায় ৪০ দিন ব্যাপী হবে এ ঈদ বাজার । এই ঈদ বাজারে রয়েছে ৪০ থেকে ৫০ টির অধিক দোকান। এসব দোকান থেকে চল্লিশ দিনের জন্য ভাড়া দিতে হয় প্রায় ৬০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা।
অভিযুক্ত রিপন মুলত ছাত্রলীগ নেতা ও নাসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল্ বাদলের ক্যাডার বাহিনীর নেতা। বাদলের জমি জামার ব্যবসা নিয়ন্ত্র করা থেকে সব কিছুই দেখভাল করেন এই রিপন বাদলের মত রিপনের ও রয়েছে সন্ত্রাসী বাহিনী।
এ বিষয়ে রিপন জানান, এখানে গরীব দুখি মানুষেরা ব্যবসা করছে। তারা ঈদে কয়টা টাকা কামিয়ে যেনো খেতে পারে তাই এর আয়োজন করা হয়েছে। আর এই প্যান্ডেল করতে যা খরচ গিয়েছে আমি দোকানদার থেকে শুধু ওই খরচ টাই নিয়েছে এতে আমার কোনো লাভ নেই।
এবিষয়ে নাসিকের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ জালাল বাদলকে রিপনের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি এই প্রতিবেদককে দেখা করতে বলেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, সওজের জায়গা কোনো মেলা বা ঈদ বাজার করার অনুমতি আমরা কাউকে দেই নাই। অনুমতি ছাড়া যদি কেউ ঈদ বাজার অথবা মেলা বসিয়ে থাকে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা জানান, কে বা কারা ঈদবাজারের বসিয়ে চাঁদা নিচ্ছে তা আমার জানা নেই। তবে আমার এলাকায় কোনো চাঁদাবাজ থাকতে পারবে না আমি এখননি এ চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com