• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

‘জাতির ক্লান্তিলগ্নে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে’: আব্দুস সালাম

প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ৯:২৮
আপডেট: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ৯:২৮

‘জাতির ক্লান্তিলগ্নে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে’: আব্দুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আজ দেশের মানুষের অধিকার হারিয়ে গেছে, মানুষের স্বাধীনতা নেই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে শান্তিনগরে নিজ বাসভবনে ‘চেতনায় বাংলাদেশ’ কতৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম ‘চেতনা বাংলাদেশে’র প্রধান উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল রহিম।

সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি বাবর আলী রানী বাবুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মাহমুদের সঞ্চালনায় সহ-সাংগঠনিক সম্পাদক আসিফ ইমামের সার্বিক ব্যবস্হাপনায় ইফতার মাহফিলে কমিটির সম্পাদকমণ্ডলী উপস্থিত ছিলেন।