• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিল্প ও সাহিত্য

নববর্ষের প্রতিশ্রুতি : শহীদুল্লাহ ফরায়জী

প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ ১:২৯
আপডেট: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ ১:২৯

নববর্ষের প্রতিশ্রুতি : শহীদুল্লাহ ফরায়জী

অন্তত আজকের দিনে
নিজেকে বিক্রি না করে
অন্ধকারের ভয়াল গর্ত থেকে
বের হয়ে এসো।
একবার হলেও- ভয়ঙ্কর দম্ভ,
অতি প্রাচুর্য পরিত্যাগ ক’রে
সূর্যের মুখোমুখি হেঁটে বেড়াও।
এক মুহূর্তের জন্য
ক্ষমতার বীভৎসতা স্থগিত রেখে
ন্যায় ও ন্যায্যতার চুক্তিতে স্বাক্ষর করো।
দিনের যে কোন অংশে
বিবেক অপহরণের নিষ্ঠুর খেলা
ছুঁড়ে ফেলে- মানুষের সাথে একাত্ম হও।
মধ্যাহ্নের কোন এক সময়ে
অন্যায়ের বোঝায় নত মাথা
উঁচু করে- সত্যের জয়বার্তা ঘোষণা করো।
প্রতিবাদের বজ্রমুষ্টি, উত্তোলিত হাত
নক্ষত্রের পানে ধাবিত করো,
পবিত্র করো নিজেকে বিনির্মাণ প্রক্রিয়ায়।
একদিনের অনন্ত সময়ে
অন্তত ক্ষণিক সময়
জীবন-জগত অনুসন্ধান করো,
আলোর পরিপূর্ণতায়
নিজেকে করো পরিপূর্ণ।
সময় শেষ, অস্তাচলগামী সূর্য-
শেষ মুহূর্তে অহংকার, খ্যাতি, ইতিহাস
শস্যদানায় ভ’রে সমুদ্রে নিক্ষেপ করো
ওহে- মানুষ হও, উৎফুল্ল হও, উল্লাস করো ।

faraizees@gmail.com


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com