• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আজ শেষ হচ্ছে ঈদের ছুটি, কাল খুলছে অফিস

প্রকাশ: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ২:২৫
আপডেট: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ২:২৫

9663369 2 2

আজ শেষ হচ্ছে ঈদের ছুটি, কাল খুলছে অফিস

ঈদের ছুটি শেষ হচ্ছে আজ রোববার। গত ১৯ এপ্রিল থেকে টানা পাঁচ দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। রমজানের আগের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

এর আগে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নির্বাহী আদেশে ঈদের ছুটি এক দিন বাড়ায় সরকার। শবেকদরের ছুটির পরের কর্মদিবসে এ ছুটি ঘোষণা করা হয়।

গত ১০ এপ্রিল জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে জানা যায়, শবেকদর ও ঈদের ছুটির মধ্যে একমাত্র কর্মদিবস ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। ফলে ১৯ এপ্রিল শবেকদরের ছুটি থেকেই কার্যত ঈদের ছুটি শুরু হয়ে যায়। তাতে এবার ঈদে ছুটি পাওয়া যায় অন্তত পাঁচ দিন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com