• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বজ্রপাতে দেশের চার জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে

প্রকাশ: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ৬:২০
আপডেট: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩ ৬:২০

9666369 16

বজ্রপাতে দেশের চার জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে

বজ্রপাতে দেশের চার জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ছয়জন, মৌলভীবাজারে দুজন এবং সিলেট ও নেত্রকোনায় একজন করে মারা গেছেন।

আজ রোববার সকাল ও দুপুরের এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

সুনামগঞ্জ : জেলার তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলায় হাওরে ধান কাটার সময় আজ সকালে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন—ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পশ্চিম দেবেরগাঁও গ্রামের মহিম মিয়া (১৮), পশ্চিম বড়কাঁপন গ্রামের আরশ আলী (৫৮), চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের আবদুস সামাদ (২৫); দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের তারা মিয়া (৩০), ফতেপুর গ্রামের মিলন মিয়া (১৪) এবং তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের রমজান আলী (১৬)।

আহত হয়েছেন তাহিরপুরের মুকিদ মিয়া (২৫) ও দোয়ারাবাজারের নিজাম উদ্দিন (৩০)।

মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গল ও কমল উপজেলায় আজ দুপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন শ্রীমঙ্গলের লালবাগ এলাকার বাসিন্দা মতলব মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন (৩০) এবং কমলগঞ্জ উপজেলার শম শব্দকর (৪২)।

শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, দুপুরে হাইল হাওরে কয়েকজন মিলে ধান কাটতে যান। এ সময় বজ্রপাতে রিয়াজ উদ্দিন নিহত হন এবং আহত হন জাহেদুর মিয়া ও কাবিল মিয়া। তারাও লালবাগ এলাকার বাসিন্দা।

অন্যদিকে কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামে সকালে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান শম শব্দকর। তিনি মঙ্গলপুর এলাকার জিতেন্দ্র শব্দকরের ছেলে। কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে সহযোগিতা করা হবে।

সিলেট : আজ সকালে জেলার বালাগঞ্জ উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে আনছার আলী (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। বালাগঞ্জ থানার ওসি রামপ্রসাদ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

নেত্রকোনা : দুর্গাপুরে ধান কাটার সময় বজ্রপাতে রফিকুল হাসান (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার ছোট ভাই হাবিবুল্লাহ হাসান (২৫) আহত হয়েছেন। আজ দুপুরে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দঊষাণ গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে বিলের জমিতে ধান কাটছিলেন দুই ভাই। এ সময় বজ্রপাতে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রফিকুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত হাবিবুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com