• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আর রাজনীতিতে সক্রিয় হবেন না আবদুল হামিদ

প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩ ১:৫১
আপডেট: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩ ১:৫১

96663696 22

আর রাজনীতিতে সক্রিয় হবেন না আবদুল হামিদ

নিউজ ডেস্ক

সক্রিয় রাজনীতি আর করবেন না বলে জানিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ। ঘরে বসে লেখালেখি করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ এপ্রিল) দায়িত্ব হস্তান্তর শেষে গণভবন ছেড়ে যাওয়ার সময় গণমাধ্যমকে তিনি একথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এ দেশের মানুষ আমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি পদে দুই মেয়াদে নির্বাচিত করেছে। আবার রাজনীতি করলে এ দেশের মানুষকে হেয় করা হবে। সেটা আমি করবো না।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আপনারা শুনেছেন- অনেক সময় বলেছি, আমি বন্দি জীবনে আছি। এর থেকে আমি মুক্তি পাচ্ছি। এখন সাধারণ নাগরিক হিসেবে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো। এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।

তিনি আরো বলেন, আমি সারাজীবন মানুষের জন্য রাজনীতি করেছি। মানুষের বাইরে কোনো চিন্তা ছিল না। কোনো দিন থাকবেও না। আমি দেশের সব রাজনীতিবিদদেরও এ কথাই বলবো, এ দেশের মাটি ও মানুষকে ভালোবেসে যেন তারা রাজনীতি করে। তাহলে রাজনীতি আরো অনেক সুন্দর হবে। দলমত নির্বিশেষে সবার কাছে আমি এটি আশা করি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com