• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দ্রব্যমূল্যের উর্ধগতির কারনে দেশের মানুষ নিরানন্দ ঈদ পালন করেছে : কাইয়ুম চৌধুরী

প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩ ১১:২৪
আপডেট: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩ ১১:২৪

96633369

দ্রব্যমূল্যের উর্ধগতির কারনে দেশের মানুষ নিরানন্দ ঈদ পালন করেছে : কাইয়ুম চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধগতির কারনে দেশের সাধারণ মানুষ অনাহারে, অর্ধাহারে রমজান মাস অতিবাহিত করেছে। লোডশেডিংয়ের কারনে মানুষ অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে ইফতার ও সেহরী করতে হয়েছে। ঈদের দিনেও বেশীরভাগ এলাকায় বিদ্যুৎ ছিলনা। অনেক মানুষ ঈদের দিনেও ভালো মন্দ খেতে পারেনি। দেশের এই অর্থনৈতিক ভয়াবহ পরিণতির মধ্যে মানুষ নিরানন্দ ঈদ পালন করেছে। দেশে জনগনের সরকার থাকলে এমনটি হওয়ার কথা ছিলনা। ইনশাআল্লাহ অচিরেই এই ফ্যাসিস্ট সরকারে পতন হয়ে দেশে জনগনের সরকার প্রতিষ্টা হবে।

সোমবার দিনভর সিলেটের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে আইনের শাসন নেই, গুম খুন নিত্যনৈমতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কোন রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দেয়া হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণীকে একের এক মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। ঈদের দিনে বৃদ্ধ বয়সে একমাত্র সন্তানকে কাছে না পাওয়ার বেদনা বলে বুঝানো যাবে না। সর্বোপরি দেশবাসী এই অপশাসন থেকে মুক্তি চায়। আর অপশাসন থেকে মুক্তি পেতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির দশ দফা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে আন্দোলন সংগ্রাম করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, যুগ্ন সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপি নেতা মাহবুব আলম, শাহিন আলম জয়, আবুল কাশেম, জুবায়ের আহমদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com