• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন টুঙ্গিপাড়া যাচ্ছেন বুধবার

প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ১:৪৯
আপডেট: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ১:৪৯

96005 1

২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন টুঙ্গিপাড়া যাচ্ছেন বুধবার

নিউজ ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আগামীকাল বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

বিষটি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। রাষ্ট্রপতির এই সফর ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে এরই মধ্যে জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে ধোয়া-মোছাসহ এর উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। সেই সঙ্গে সমাধিসৌধ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন, বুধবার দুপুর সাড়ে ১২টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর বঙ্গবন্ধু ছাড়াও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

এ দিন তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হবে। সবশেষ শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন তিনি।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন, জেলাবাসী উৎসাহের সঙ্গে অধীর আগ্রহে রাষ্ট্রপতিকে বরণ করতে অপেক্ষা করছেন। সব রাষ্ট্রীয় কর্মসূচি শেষে একই দিন বিকেলেই তিনি ঢাকায় ফিরে যাবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com