• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি

প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ১২:১১
আপডেট: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ১২:১১

শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি

পঙ্কজ ভট্টাচার্যের মৃতদেহ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে জড়ো হন। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘ত্যাগী জননেতা, ঐক্য ন্যাপ সভাপতি বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যের প্রয়াণে জাতির শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আয়োজন অনুষ্ঠিত হয়।

ন্যাপের সাধারণ সম্পাদকের সঞ্চালনায় এ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ওনার যে স্বপ্ন যে আদর্শ তা যেন আমরা বাস্তবায়িত করতে পারি সেজন্য আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের পাশে থাকবো। ওনার আদর্শের জয় অবশ্যই হবে।

মুক্তিযোদ্ধা ও আজন্ম লড়াকু সৈনিক পঙ্কজ ভট্টাচার্য্যের মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। পুলিশ বাহিনীর গার্ড অব অনারে নেতৃত্ব দেন পুলিশ কর্মকর্তা আঃ রহমান। সরকারের পক্ষে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেদায়েতুল ইসলাম সায়েদ।

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তিনি (পঙ্কজ ভট্টাচার্য) সারাজীবন মেহনতী মানুষের, দরিদ্র মানুষের তরে কথা বলেছেন। তার মৃত্যুতে সত্যিকার অর্থেই একটি শূন্যতা তৈরি হয়েছে। পঙ্কজ ভট্টাচার্য এর রাজনৈতিক জীবন ও জীবন থেকে অনেক কিছু শেখার আছে আজকের রাজনীতিবিদদের।

এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটি পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আফরোজা হক রীনা এমপি, মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, উম্মে হাসান ঝলমল, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ মোহসীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, জাসদের সহ-সম্পাদক কামরুজ্জামান ফসি, সহ-দফতর সম্পাদক হারুনুর রশিদ সুমন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাংগঠনিক সম্পাদক আবু আলেম আজাদ প্রমূখ।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগসহ অন্যান্য সক্রিয় রাজনৈতিক সংগঠন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com