• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

উন্নয়নের যন্ত্র বাংলাদেশে ঘড়ঘড় করে বাজছে : পরিকল্পনামন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ২:২৫
আপডেট: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ২:২৫

উন্নয়নের যন্ত্র বাংলাদেশে ঘড়ঘড় করে বাজছে : পরিকল্পনামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

উন্নয়নের যন্ত্র বাংলাদেশে ঘড়ঘড় করে বাজছে। আমরা উন্নয়নের বারান্দায় আছি, আরও গভীরে আছেন প্রধানমন্ত্রী। এর সঙ্গে আরও অনেকে আছেন। তাই কিছু দেখার সুযোগ আমার হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (৩১ মার্চ) নগরীর বাংলা একাডেমিতে ‘বাংলাদেশের ৫০ বছরের পথচলা গণহত্যা, জাতিরাষ্ট্র ও বঙ্গবন্ধুর প্রত্যাশার বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা ৫০ বছর উদযাপন করছি। এই সময়ে অর্থনৈতিক পরিবর্তন অনেকটা ছুঁয়ে গেছে। এ বিষয়ে আমার অবস্থান শক্তিশালী। ছাত্র বা পণ্ডিত হিসেবে নয় যদিও উন্নয়ন যন্ত্রের মধ্যে বাস করি। উন্নয়নের যন্ত্র বাংলাদেশে ঘড়ঘড় করে বাজছে। আমরা উন্নয়নের বারান্দায় আছি, আরও গভীরে আছেন আমাদের প্রধানমন্ত্রী। এর সঙ্গে আরও অনেকে আছেন। তাই কিছু দেখার সুযোগ আমার হয়েছে। এ বিচারে বলতে পারি ৫০ বছরের শ্রেষ্ঠ সময় আমাদের। পরিবর্তনের বিচারে আমরা এগিয়ে আছি। উন্নয়নের বিষয়টি সবার কাছে গ্রহণযোগ্য।

আরও অনেক উন্নয়ন বাকি দাবি করে মন্ত্রী বলেন, আমাদের সামনে অনেক কিছু করার আছে। কারণ ৮০ শতাংশ মানুষের ঘরে দু-তিন দিনের বেশি খাবার নেই। অনেকে দিনে আয় করে দিনে খান। আমাদের এখনও দীর্ঘপথ যাওয়ার আছে। আমরা এগিয়ে যাচ্ছি। বর্তমান সরকার কয়েক বছর এ উন্নয়ন করছে। এটা সত্য কিছু কিছু তথ্য সবাইকে মানতে হবে।

দেশের উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, গত ১২-১৩ বছর আমরা যেটা অর্জন করেছি এটা ধরে রাখতে হবে যেন টেকসই হয়। চার-পাঁচদিনের খাবার ঘরে নেই অনেক মানুষের। ৪০০-৫০০ দিনের খাবার ঘরে যাতে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এজন্য আমরা কাজ করছি।’

বঙ্গবন্ধুকে বাংলাদেশের উন্নয়নের নায়ক আখ্যায়িত করে মন্ত্রী বলেন, আলোছায়া একটি অবস্থা আমাদের। এক সময় বাংলাদেশে হাল ধরার লোক ছিল না। বঙ্গবন্ধু বাংলাদেশের হাল ধরেছিলেন তাকেও নির্মমভাবে হত্যা করা হলো। বঙ্গবন্ধুর ছায়ায় আলোকিত হয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু দেশের সেবায় বেশি সময় পেলে উন্নয়ন টেকসই হতো। তবে বঙ্গবন্ধুর রেখে যাওয়া পথে হাঁটছেন তারই রক্তের উত্তরসূরি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com