• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনের প্রতি দেশের মানুষ অনেকাংশই আস্থা হারিয়ে ফেলেছে : জি এম কাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ৮:০৮
আপডেট: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ৮:০৮

966336

নির্বাচনের প্রতি দেশের মানুষ অনেকাংশই আস্থা হারিয়ে ফেলেছে : জি এম কাদের

নির্বাচনের প্রতি দেশের মানুষ অনেকাংশই আস্থা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেছেন, আমরা আশা করছি, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে। ভোটের প্রতি আস্থা ফেরাতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।

আজ বৃহস্পতিবার দলের বনানী কার্যালয়ে পার্টির বিভাগীয়প্রধানদের নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হলে পরবর্তী নির্বাচনের ব্যাপারে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, আমরা চাই নির্বাচন গ্রহণযোগ্য ও অর্থবহ হোক। কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য করতে দায়িত্বশীলদের কাজ করতে হবে। তিনি বলেন, আমরা কোনো দলের সঙ্গে না গেলেই যে আমরা অন্য কোনো দলের দালালি করছি- এসব বলে যারা আমাদের সমালোচনা করেন, তারা তাদের স্বার্থেই কথা বলেন।

কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সংসদ নির্বাচন পর্যন্ত সব নির্বাচনে জাপার অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে জি এম কাদের বলেন, সিটি নির্বাচনে দলের প্রার্থীরা জয়ী হতে শেষ পর্যন্ত সংগ্রাম করব। আমাদের প্রার্থীরা যেন সব নির্বাচনী কাজে সমান সুযোগ পায়। ভোটাররা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে। মানুষ আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা দলকে আরও শক্তিশালী করতে কাজ করছি।

পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, আমরা সরকারের সঙ্গে নেই। সংসদে আমাদের বক্তব্য প্রমাণ করে সরকারের সঙ্গে আমাদের কোনো প্রেম নেই। আমরা নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছি।

বৃহস্পতিবার দলের বনানী কার্যালয়ে পার্টির বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিমিয় সভায় বক্তব্য দিচ্ছেন জি এম কাদের।

গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, সৈয়দ মো. আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, নাসরিন জাহান রতনা এমপি, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ইমরান হোসেন মিয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, মো. জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মো. আতিকুর রহমান আতিক ও জহিরুল আলম রুবেল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com