• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা শহরে কোথায়ও কোনো কর্মসূচি নেই, এরপরও গায়েবি মামলা হচ্ছে: সালাম

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ৯:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ৯:৪৭

96663235

ঢাকা শহরে কোথায়ও কোনো কর্মসূচি নেই, এরপরও গায়েবি মামলা হচ্ছে: সালাম

ডেস্ক নিউজ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, ঢাকা শহরে কোথায়ও কোনো কর্মসূচি নেই, তারপরও গায়েবি মামলা শুরু হয়ে গেছে। এখন আমাদের রাজপথে নামা ছাড়া বিকল্প কোনো পথ নেই।

তিনি বলেন, আসন্ন নির্বাচনের আগে আওয়ামী লীগ মাঠ খালি করতে চায়। যার ধারাবাহিকতায় বিভিন্ন এলাকার জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে রাতের আঁধারে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু তাদের (আওয়ামী লীগ) স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। আগামী ১৩ মে ঘোষিত বিক্ষোভ সমাবেশ সফল করতে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে আবদুস সালাম বলেন, এমনিতেই মানুষ আজ বন্দি জীবনযাপন করছে। নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকার বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে বন্দি রেখে আগের মতো দিনের ভোট রাতে করার ষড়যন্ত্র করছে। এ জন্য কর্মীদের সজাগ থাকতে হবে, সরকারের এসব অপকর্ম প্রতিহত করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, তানভীর আহমেদ রবিন, হাজী মনির হোসেন চেয়ারম্যান, লিটন মাহমুদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com