• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একবার বুবলীকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল: শাকিব

প্রকাশ: রবিবার, ১৪ মে, ২০২৩ ২:২০
আপডেট: রবিবার, ১৪ মে, ২০২৩ ২:২০

9888556

একবার বুবলীকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল: শাকিব

বিনোদন ডেস্ক

ঢালিউড তারকা দম্পতি শাকিব খানের সঙ্গে বুবলীর দাম্পত্যের জটিলতা ক্রমশই বেড়েই চলেছে। দুজনের বিপরীতমুখী বক্তব্যে কেবল ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। এই যেমন কিছুদিন আগে বুবলীর সঙ্গে কোনোরকম সম্পর্ক নেই বলে জানিয়েছিলেন শাকিব। এরপর ক্ষোভ মিশ্রিত এক ফেসবুক পোস্টে বুবলী জানিয়েছিলেন, তাদের মধ্যে এখনও সুসম্পর্ক বজায় আছে। তাদের বিচ্ছেদ হয়নি। শুধু তাই নয়, সম্প্রতি তারা একান্তে সময়ও কাটিয়েছেন।

বুবলীর ওই দাবিকে অসত্য বলে দাবি করেছেন শাকিব। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কিছু বলতে চাই না। সে যখন বলছে আমাদের মধ্যে এখনও সম্পর্ক রয়েছে তাহলে সে-ই প্রমাণ দিক। কারণ সে তো একজন শিক্ষিত মেয়ে। সে এয়ারহোস্টেস, টিভিতে নিউজ প্রেজেন্টার ছিল, তাই তার মতো একজন শিক্ষিত মেয়ের কাছে তো কোনো মিথ্যা বলার মতো বোকামি কেউ আশা করবে না।’

ফেসবুক স্ট্যাটাসে বুবলী দাবি করেন, গেল ঈদে তিনি শাকিবের বাড়িতে গেছেন। নিজের হাতে খাইয়ে দিয়েছেন। এ ছাড়া একান্তে সময়ও কাটিয়েছেন। এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য এটিও তার একটি পাতা ফাঁদ ছিল। তার সঙ্গে সম্পর্কের পর এক দিনের জন্যও সে আমাদের বাসায় থাকেনি। আমার বাসার কারও সঙ্গে তার কথাও হয়নি। আগে পরিচয়ও ছিল না। সে জোর করে আমার বাসায় এসে সিন-ক্রিয়েটের চেষ্টা করে। শেহজাদের জন্মদিনেও সে জোর করে আমার বাসায় এসেছে। শেহজাদকে তার ন্যানিই আমার বাসায় নিয়ে আসে। অথচ ঈদের দিনও পরিকল্পিতভাবে বুবলী আমার বাসায় এসেছে। যেখানে আমার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, সেখানে আমার বাসায় সে আসবে কেন? ঈদের দিন বাসায় কেউ এলে তাকে তো আর বের করে দেওয়া যায় না। অথচ এর আগে একবার তাকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল। যাক, ঈদের দিন সে এসেছে। স্বাভাবিকভাবেই একসঙ্গে বাসার সবাই বসে খেয়েছি। তারপর শেহজাদকে নিয়ে গাড়িতে করে যখন বেড়াতে বের হচ্ছিলাম তখন বুবলীও গাড়িতে উঠে পড়ে এবং পেছনের সিটে বসে থাকে। তার রান্না করা বা তার হাতে কোনো খাবারই আমি খাইনি। আসলে সেদিন ঈদের সুযোগ নিয়ে সে আমার বাসায় এসেছিল। মিথ্যা বলে আবার আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য এবং পরে সে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দিয়ে তাই করার চেষ্টা করেছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com