• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পরিবেশবান্ধব শিল্প নগরীসহ ১৩ দাবি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের

প্রকাশ: রবিবার, ১৪ মে, ২০২৩ ৫:৪৫
আপডেট: রবিবার, ১৪ মে, ২০২৩ ৫:৪৫

পরিবেশবান্ধব শিল্প নগরীসহ ১৩ দাবি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের

পরিবেশবান্ধব চামড়া শিল্প নগরী গড়ে তোলাসহ ১৩ দাবি জানিয়েছে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন।

রবিবার (১৪ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, সম্পূর্ণ দেশীয় কাঁচামাল নির্ভর চামড়া শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পখাত হিসেবে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের স্থানীয় বাজারের চাহিদা পূরণেও চামড়ার গুরুত্ব অপরিসীম। কিন্তু এই শিল্পের শ্রমিকরা শোষিত, বঞ্চিত ও নির্যাতিত। চাকরিচ্যুতির পাশাপাশি নানা সমস্যায় জর্জরিত হয়ে কোনোমতে টিকে আছে শ্রমিকরা।

তাই চামড়া শিল্পে রিরাজমান সংকট কাটিয়ে উঠতে ১৩ দফা দাবি জানান তিনি। তাদের দাবিগুলো হচ্ছে-

বাজারের দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে ট্যানারী শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য দ্রুত নূন্যতম মজুরি বোর্ড গঠন, নতুন মজুরি কাঠামো নির্ধারণ ও ঘোষণা করতে হবে; সরকার ঘোষিত নূন্যতম মজুরি এবং সিবিএ চুক্তি মোতাবেক যে নূন্যতম মজুরি নির্ধারিত রয়েছে তার কম মজুরি দিয়ে শ্রমিক নিয়োগ করা যাবে না; শ্রম আইনের সকল ধারা বাস্তবায়নে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে হবে; নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান ছাড়া শ্রমিক নিয়োগ করা যাবে না; শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে সেইফটি কমিটি গঠন ও কার্যক্রম জোরদার এবং পরিদর্শন কার্যক্রম জোরদার করার ব্যবস্থা গ্রহণ করতে হবে; শিল্প নগরীতে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং আবাসনের ব্যবস্থা করতে হবে; প্রসূতি কল্যান সুবিধার পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে; সোস্যাল কমপ্লায়েন্স নিশ্চিত করা ও বর্জ্য ব্যবস্থাপনা ও সিইটিপিকে কার্যকর করে পরিবেশবান্ধব ও আধুনিক চামড়া শিল্প নগরী গড়ে তুলে লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) সনদ অর্জনের পথ অগ্রসর করতে হবে; অসৎ উদ্দেশ্যে শ্রমিক হয়রানি ও চাকরিচুত্য করা বন্ধ করতে হবে; মধ্যস্বত্বভোগী কন্ট্রাক্টর বা ঠিকাদারের মাধ্যমে কাজ করানো বন্ধ করতে হবে; আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ মোতাবেক অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতসহ ট্রেড ইউনিয়ন চর্চায় বহির্ভূত হস্তক্ষেপ বন্ধ করতে হবে; জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহন করতে হবে; ট্যানারী শিল্পকে আনুষ্ঠানিক সেক্টরের ধারাবাহিকতায় ফিরিয়ে আনতে হবে এবং
শ্রমিকদেরকে হ্রাসকৃত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পন্য দেয়ার ব্যবস্থা করতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com