• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

তুরস্ক নির্বাচন: ভোট দিলেন এরদোয়ান

প্রকাশ: রবিবার, ১৪ মে, ২০২৩ ৮:৩১
আপডেট: রবিবার, ১৪ মে, ২০২৩ ৮:৩১

9666323 14

তুরস্ক নির্বাচন: ভোট দিলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রবিবার (১২ মে) দেশটির ৬৪ মিলিয়ন জনগণ প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে সংস্থাটি বলছে, এদিন ইস্তাম্বুলের উস্কুদার জেলায় ভোট দেন দেন প্রেসিডেন্ট এরদোয়ান। এর পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘কোন সমস্যা ছাড়াই সারাদেশে ভোটগ্রহণ চলছে। ভূমিকম্পপ্রবণ অঞ্চলে নাগরিকরাও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন। আমরা সেসব অঞ্চলগুলো কোনো রকম সমস্যার সম্মুখীন হয়নি।’

এ সময় এই তুর্কি নেতা দেশ ও তুরস্কের গণতন্ত্রের জন্য একটি সুন্দর ভবিষ্যত কামনা করেন। এছাড়াও তিনি দেশের জনগণকে কোনো উদ্বেগ ছাড়াই ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘তুর্কি গণতন্ত্রের শক্তি প্রদর্শনের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ।’

এদিকে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান বিরোধী প্রার্থী কামাল কিলিচদারোগ্লু রাজধানী আঙ্কারার ক্যানকায়া জেলায় ভোট দিয়েছেন বলে আনাদুলু জানিয়েছে। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন,‘আমরা সবাই গণতন্ত্রকে খুব মিস করেছি। আমরা সবাই একসাথে থাকতে খুব মিস করেছি। …আপনি এখন থেকে দেখতে পাবেন, আমি আশা করি এই দেশে বসন্ত আসবে এবং বসন্ত সবসময় চলতে থাকবে।’

রবিবার তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টায় রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার সাথে সাথে লাখ লাখ ভোটারকে ভোটকেন্দ্রে ভিড় করতে দেখা গেছে।

খবরে বলা হয়েছে, এ বছর দেশটিতে ৬৪ দশমিক ১ মিলিয়নেরও বেশি লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে প্রবাসে থাকা ১ দশমিক ৭৬ মিলিয়নেরও বেশি ভোটার ইতোমধ্যে তাদের ভোট দিয়ে ফেলেছেন। তুরস্কের এই নির্বাচনে নতুন ভোটার ৪ দশমিক ৯ মিলিয়নের বেশি। আর এই নতুন ভোটাররাই দেশটির এবারের নির্বাচনে ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আনাদুলু জানিয়েছে, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে তুরস্কের নির্বাচন কমিশন সারাদেশে ভোটারদের জন্য মোট ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে। প্রতিজন ভোটার দুটি ব্যালট বাক্সে ভোট দেবেন, একটি রাষ্ট্রপতি এবং অন্যটি সংসদ সদস্যদের জন্য। উভয়ই পাঁচ বছর মেয়াদে নির্বাচিত হবেন।

প্রেসিডেন্ট পদে লড়ছেন- প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যিনি পুনঃনির্বাচন হতে চাইছেন; প্রধান বিরোধী প্রার্থী কামাল কিলিকদারোগ্লু এবং সিনান ওগান। এই পদের আরেক প্রতিদ্বন্দ্বী মুহাররেম ইনসে গত বৃহস্পতিবার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন।

৩০টিরও বেশি রাজনৈতিক দল এবং ১৫০টিরও বেশি স্বতন্ত্র সংসদীয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্বাচনে পাঁচটি বহুদলীয় ব্লক তথা জোট রয়েছে। সেগুলো হলো- পিপলস অ্যালায়েন্স, নেশন অ্যালায়েন্স, অ্যান্সেস্ট্রাল অ্যালায়েন্স, লেবার অ্যান্ড ফ্রিডম অ্যালায়েন্স এবং ইউনিয়ন অব সোশ্যালিস্ট ফোর্সেস অ্যালায়েন্স। সূত্র: আনাদুলু এজেন্সি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com