• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত

প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩ ১:৩১
আপডেট: সোমবার, ১৫ মে, ২০২৩ ১:৩১

Murder

ঝিনাইদহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাখাওয়াত হোসেন (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার চাপড়ী গ্রামের বয়ারগাড়ী বিলের মাঠ থেকে শাখাওয়াত হোসেন নামের ওই ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়।নিহত শাখাওয়াত হোসেন জেলার শৈলকুপা উপজেলার দিঘলগ্রামের লুৎফর রহমানের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা জানান, রাত ৩ টার দিকে শাখাওয়াত হোসেনসহ আরও ৩ জন একটি ইজিবাইকে শৈলকুপা উপজেলার দিঘলগ্রামে যাচ্ছিলো। পথে চাপড়ী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। এক পর্যায়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইলসহ সকল মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শাখাওয়াতের সাথে থাকা অন্যরা পালিয়ে গেলেও ছিনতাইকারীদের সাথে শাখাওয়াতের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে তারা শাখাওয়াতকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com