• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

কৃষকদের আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে কৃষকদলের কর্মসূচি

প্রকাশ: রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ৯:৩৩
আপডেট: রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ৯:৩৩

কৃষকদের আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে কৃষকদলের কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট

ধানি জমিতে বেড়ে চলেছে ঘাস। এগুলো পরিস্কার করে, দিতে হবে সার। পরিচর্যা শেষে ঘরে উঠবে ফসল। এরপর ঘুচবে ঋণের বোঝাও। আর এজন্য প্রয়োজন পানি সেচ। কিন্তু পানি না পেয়ে ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নিলেন অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডি নামের দুই সাঁওতাল কৃষক।
এমন ঘটনা ঘটেছে, রাজশাহীর গোদাগাড়ির নিমঘুটু গ্রামে। গত ২৩ মার্চ বিষপান করেন তারা। কার্ডের মাধ্যমে কিংবা ঘণ্টা চুক্তিতে কৃষকরা পাম্প থেকে পানি পেয়ে থাকেন। পরিবারের অভিযোগ, যথাসময়ে পানি না পাওয়ায় ক্ষোভ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।
কৃষকদের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রোববার, এপ্রিল ৩, ২০২২, জাতীয়তাবাদী কৃষকদল কর্মসূচি ঘোষণা করেছে—
১। আগামী ০৬ এপ্রিল ২০২২, ঢাকায় প্রতিবাদ সমাবেশ।
২। ০৭ এপ্রিল ২০২২, দেশব্যাপী জেলা ও মহানগরে মানববন্ধন ও বিক্ষোভ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com