• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন : ডা. শাহাদাত

প্রকাশ: রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ১০:০৯
আপডেট: রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ১০:০৯

আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন : ডা. শাহাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মূল হোতা আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে। এই ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না। সাধারণ মানুষ আজ অসহায় ভাবে জীবন যাপন করছে। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা সাধারণ মানুষের অসহায়ত্বের কথা ভাবছে না। তারা ভাবছে কিভাবে ক্ষমতায় টিকে থাকবে। সর্বক্ষেত্রে দুর্নীতিবাজদের কারণে আজ দেশের বেহাল অবস্থা। কোন কিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই।

গতকাল শনিবার (২ এপ্রিল) বিকালে তিনি ৯ নং ওয়ার্ডের ফিরোজ শাহ তাফছিরুন্নেছা ফাউন্ডেশন এর উদ্যোগে গরিব, অসহায় পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, যারা অন্যায় কাজ করছে, যারা জোর জবরদস্তি করে ক্ষমতায় আছে। সেই সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আন্দোলনের মাধ্যমে এই দুর্নীতিবাজ, অগণতান্ত্রিক সরকারের পতন ঘটাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, এই জুলুমবাজ সরকার যতদিন পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে ততদিন পর্যন্ত এই দেশের সাধারণ মানুষ দুর্ভোগ থাকবে। এই সরকারের সর্বক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনে জনগণ আজ দিশেহারা।

আকবরশাহ থানা বিএনপি’র সভাপতি আব্দুস সত্তার সেলিমের সভাপতিত্বে এবং আকবরশা থানা বিএনপি’র সহ-সভাপতি ও ফাউন্ডেশনের সভাপতি খাজা মাইনুদ্দিনেরর সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, সীতাকুন্ড উপজেলা বিএনপি’র আহবায়ক ইসাক কাদের চৌধুরী, আকবরশা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মাইন উদ্দিন চৌধুরী মাইনু, সহ-সভাপতি খাজা মাইনুদ্দিন, শহীদ উল্লাহ ভূঁইয়া, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জমির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান চৌধুরী, নগর যুবদলের সহ-সভাপতি দিদারুল ফেরদৌস, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নগর মহিলা দল নেত্রী সখিনা বেগম, বিএনপি নেতা নওশাদ দিদার, মিজানুর রহমান বাবুল, মোহাম্মদ মহিউদ্দিন, হাছান মাহমুদ, মীর জাহাঙ্গীর, মোশারফ হোসেন, জসীম উদ্দীন রুহুল আমিন, নাসির আহমেদ শোহেল, মোঃ সুজন, কাউজার আহমেদ হিমেল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com