• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

রাজধানীতে বিএনপির ইফতার বিতরণ

প্রকাশ: রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ১২:১১
আপডেট: রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ১২:১১

রাজধানীতে বিএনপির ইফতার বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট

রাজধানীতে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। রবিবার (৩ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

দক্ষিণ কোরিয়া বিএনপির উদ্যোগে এই কমসূচী আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম।

এসময় বিএনপি’র সামর্থ্যবান ব্যক্তিদেরকে দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আব্দুস সালাম।

তিনি বলেন, গত করানোর সময় সরকার হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। কিন্তু যারা গরীব অসহায় দিন আনে দিন খায় তারা কোন প্রণোদনা পায়নি। আওয়ামী লীগের নেতারা লুটেপুটে খাচ্ছে।

উপস্থিত অসহায় দুস্থদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ লুটেপুটে খাচ্ছে এজন্য আপনাদের খাবার নেই। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে আছি।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ইউনূস মৃধা, ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত আজিজ, যুগ্ম আহবায়ক মাহফুজ কবির মুক্তা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com