• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র জরুরী সভা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ৭:১১
আপডেট: সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ৭:১১

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র জরুরী সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

অদ্য ০৪ এপ্রিল ২০২২ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের এক জরুরী সভা নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয় ভাসানী ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সভায় গতকাল আদালতে একটি মিথ্যা মামলায় ঢাকা মহানগর মুগদা এলাকার ৭ জন কর্মীকে সাজা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়।অবিলম্বে সাজা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।
সভায় পবিত্র রমজান মাসেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে চরম হতাশা ব্যক্ত করে অবিলম্বে দ্রব্যমূল্যের লাগাম টানার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কারাবন্দী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তি দাবি করা হয়।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক ও দক্ষিণ সিটিতে নির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com