• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পরিচয়পত্র ছাড়া মিলবে না লঞ্চের টিকিট

প্রকাশ: রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ১০:৫২
আপডেট: রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ১০:৫২

পরিচয়পত্র ছাড়া মিলবে না লঞ্চের টিকিট

স্টাফ করেসপন্ডেন্ট

ঈদযাত্রায় লঞ্চের টিকিট কাটতে বাধ্যতামূলকভাবে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটো কপি জমা দিতে হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রবিবার (১০ এপ্রিল) সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি জানান, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের ৫ দিন আগে থেকে সাময়িকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হলেও ঈদের পর স্থায়ীভাবে কার্যকর করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com