• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পরবর্তী জাতীয় নির্বাচনে আমরা অংশ নেবো কিনা তা নিয়ে ভাবতে হবে: চুন্নু

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ৬:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ৬:৫৫

 

ডেস্ক নিউজ
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলছেন, জাতীয় পার্টি কাউকে লিখিত দিয়ে রাজনীতি করে না। আমরা কারও এজেন্ট নই, কারও পক্ষ করা আমাদের রাজনীতি নয়। আমরা আমাদের রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমার তিনশ’ আসনেই নির্বাচন করার সাহস রাখি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই। সব ভোটার যেন নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন এমন পরিবেশ তৈরি করতে হবে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের সঙ্গে ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মেজর (অব.) সিকদার মো. আনিসুর রহমানের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভোটের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। অবস্থান কর্মসূচি নয়, মারামারি নয়, ভোটের মাধ্যমে দুর্নীতি ও দুঃশাসনের প্রতিবাদ করতে হবে। সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ মোটেই ভালো ছিল না। সিটি নির্বাচনে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেনি। ভোটের পরিবেশ সুন্দর করতে হবে। যদি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও এই অবস্থাই চলে তাহলে পরবর্তী জাতীয় নির্বাচনে আমরা অংশ নেবো কিনা তা নিয়ে ভাবতে হবে।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে এই মতবিনিময় সভা পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান।

চুন্নু বলেন, ‘ঢাকা-১৭ আসন জাতীয় পার্টির। এই আসনে আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচিত ছিলেন। এই আসনে বিজয়ী হতে আমাদের পক্ষে অনেক ইতিবাচক দিক আছে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম