• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বরিশালের তারুণ্য সমাবেশ সফল করার লক্ষ্যে নাজিরপুরে ছাত্রদলের প্রস্তুতি সভা

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ৮:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ৮:৩৫

9666352 3

বরিশালের তারুণ্য সমাবেশ সফল করার লক্ষ্যে নাজিরপুরে ছাত্রদলের প্রস্তুতি সভা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী শনিবার (২৪জুন) বরিশাল বিভাগীয় তারুন্যের সমাবেশ সফল করার লক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক শামীম হাসানের সভাপতিত্বে ও সদস্য সচীব মো. তারেক আব্দুল্লাহ বাপ্পীর পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক শেখ নুরুল্লাহ, ছাত্রদলের জেলা সভাপতি হাসান আল মামুন, সাধারন সম্পাদক শেখ বদিউজ্জামন রুবেল, নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক, জেলা যুবদলের নির্বাহী কমিটির সদস্য মাজেদুল কবীর রাসেল সহ বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তারা যে কোন মূল্যে আগামী ২৪ তারিখের তারুণ্য সমাবেশ সফল করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন, প্রধান বক্তা সিরাজুল ইসলাম সিরাজ কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষে দিকনির্দেশনা মূলক বক্তব্য দিয়ে আগামী ২৪ তারিখ যে কোন মূল্যে বরিশালের সমাবেশ সফল করার উদাত্ত আহবান জানান, প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু তারুণ্য সমাবেশ সফল করতে জেলা বিএনপির পক্ষে সফল প্রকার সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন তরুনদের পাশে থাকার সংকল্প ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com