• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

বাংলাদেশ পুলিশ নিয়ে রোজিনার গান

প্রকাশ: শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ৬:৩৩
আপডেট: শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ৬:৩৩

 

বিনোদন ডেস্ক

বাংলাদেশের পুলিশের যাপিত জীবন ও ইতিবাচক দিক নিয়ে এবার গান করলেন বাংলাদেশ বেতার ও বিটিভি ও জাতীয় শিল্পকলা একাডেমীর তালিকাভুক্ত কণ্ঠশিল্পী রোজিনা আক্তার। ‘সকাল-বিকাল ঠান্ডা মেজাজ, শোনায় মধুর বুলি সে, আমার তিনি চাকরি করে, পোশাক পরা পুলিশে’-এমন কথামালার এ গানটির শিরোনাম ‘পুলিশের বউ’। ডক্টর তপন বাগচী লেখা ও শামীম মাহমুদের সঙ্গীতায়োজনে গানটির সুর করেছেন রোজিনা নিজেই। এরইমধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) এই গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সুরের আলো বিডি’তে অবমুক্ত করা হবে গানটি।

কণ্ঠশিল্পী রোজিনা বলেন, ‘আমার জানা মতে পুলিশ নিয়ে এটাই প্রথম গান; যা বাণিজ্যিকভাবে শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানে এই বাহিনী নিয়ে গান করা হলেও পুলিশ নিয়ে এরকমভাবে সর্বস্তরের শ্রোতাদের কাছে কোনো গান পৌঁছায়নি।’

এই গায়িকা আরও বলেন, ‘গানটি করতে অনেক কষ্ট করতে হয়েছে। পুলিশের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হয়েছে। পুলিশ বাহিনীকে নিয়ে আমাকে গান করার অনুমতি প্রদানের জন্য বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে নিয়োজিত উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ হিল বাকী স্যারের কাছে ভীষণ কৃতজ্ঞ। আর গানের কথা ও সুর অনেক ভালো হয়েছে। আশাকরি সবার ভালো লাগবে।ণ কথার একটি গান এটি।

ক্যারিয়ারের শুরু থেকেই বিষয়ভিত্তিক গান গেয়ে শ্রোতাদের মধ্যে আলাদা একটা অবস্থান তৈরি করেছেন রোজিনা আক্তার। এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও একাধিক গান করেছেন তিনি। কণ্ঠে তুলেছেন বিশ্বকাপ ফুটবল, গার্মেন্টস শ্রমিক, বৃদ্ধাশ্রম ও দুঃখী মায়ের গল্পও।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম