• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সকল ষড়যন্ত্র রাজপথে রুখে দিতে প্রস্তুত

প্রকাশ: শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ৮:২২
আপডেট: শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ৮:২২

966633652

সকল ষড়যন্ত্র রাজপথে রুখে দিতে প্রস্তুত

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
দেশ বিরোধী সকল অপশক্তি রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শুক্রবার ঝিনাইদহে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকাল সাড়ে ৬ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, গোলাম সরোয়ার সউদ, বাবু জীবন কুমার বিশ^াস, নজরুল ইসলাম, এ্যাড ইসমাইল হোসেন, মাসুদ আহম্মেদ সনজু, আসাদুজ্জামান, সালমা ইসলাম, বিকাশ ঘোষ, আব্দুল মালেক, খাইরুল ইসলাম, রানা হামিদ ও আল ইমরানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পতাকা উত্তেলন শেষে একটি বর্নাঢ্য র্যা লী বের হয়। র্যা লীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, গনতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশে^র দরবারে মাথা উচু করে দাড়াচ্ছে তখন পরাজিত বিএনপি জামায়াত চক্র বিকল্প পথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করথে। তিনি বলেন, বিদেশি প্রভুরা আপনাদের ক্ষমতায় বসাতে আসবে না। এ দেশের জনগন আমাদের সঙ্গে আছে। কাজেই আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। পরে দলীয় অফিসে কেক কেটে দলের জন্মদিন পালন করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com