• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এখন আরো বেশি বেশি প্রস্তাব পাচ্ছি: জেবা জান্নাত

প্রকাশ: শনিবার, ২৪ জুন, ২০২৩ ১২:০৭
আপডেট: শনিবার, ২৪ জুন, ২০২৩ ১২:০৭

966636323

এখন আরো বেশি বেশি প্রস্তাব পাচ্ছি: জেবা জান্নাত

বিনোদন ডেস্ক

নিষিদ্ধ হবার পরে আরো বেশি বেশি নাটকের প্রস্তাব পাচ্ছেন উঠতি অভিনয়শিল্পী জেবা জান্নাত। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জেবা নিজেই।

অসহযোগিতা ও অসদাচরণের কারণে জেবা জান্নাতকে নিষিদ্ধ করে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। গিল্ডের এক বিবৃতিতে জানানো হয় এ তথ্য।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেবা জান্নাতকে গত ২০ জুন থেকে নিষিদ্ধ করে সংগঠনটি। কিন্তু জেবা শুটিং অব্যাহত রেখেছেন। জেবা বলছেন, আমাকে নিষিদ্ধ করার পর নাটকের প্রস্তাব বেশি বেশি পাচ্ছি। সব প্রস্তাব গ্রহণ করতেও পারছি না।

কারণ আমার এতো সময় নেই। আমি ফার্মেসিতে পড়াশোনা করি, ইউনিভার্সিটিতে ক্লাস থাকে। আমি কাজ করবো। আর যদি আমাকে একেবারে নিষিদ্ধ করা হয় তাহলে ফার্মেসি বিষয়ের ওপর ক্যারিয়ার গড়বো।

এমন নয় যে আমাকে মিডিয়াতেই প্রতিষ্ঠিত হতে হবে। যারা প্রস্তাব দিচ্ছেন তারাও কিন্তু পরিচালক। ’

এদিকে, বৃহস্পতিবার (২২ জুন) জেবা জান্নাতের শুটিং বন্ধ করে দিয়েছিল টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডসের নেতারা। রাজধানীর ধানমণ্ডির জিগাতলা এলাকায় নাটকের শুটিং করছিলেন জেবা জান্নাত। এ সময় শুটিংস্থলে উপস্থিত হয়ে শুটিং বন্ধ করে দেয় সংগঠনের ১০-১২ জনের একটি দল।

তারা সেখানে অবস্থান নিয়ে বিড়ি সিগারেট খেয়ে শুটিং বন্ধ রাখার নির্দেশনা দিয়ে চলে আসেন বলে জানা যায়। এই দলে সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরও ছিলেন।
জেবা অভিনয় শিল্পী সংঘকে বিষয়টি জানিয়েছিলেন। তারা শুটিং চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন এমনটাই জানিয়ে তিনি বলেন, ‘আমি সংগঠনকে (অভিনয় শিল্পী সংঘ) জানিয়েছি। তারা আমাকে শুটিং চালিয়ে যেতে বলেছে। আমার শুটিং চলবে। তাই আমি শুটিং করছি। তবে এই ঘটনার পর নাটকে অনেক বেশি অভিনয়ের প্রস্তাব পাচ্ছি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com